1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

১৮০ দিনে বিএনপি সরকার ব্যর্থ, ফ্যাসিবাদী কাঠামোয় ফেরার অভিযোগ নাহিদের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

ছয় মাস সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় না হলেও বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার ফ্যাসিবাদী কাঠামোর দিকে ফিরে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ড ও ব্যর্থতার চিত্র তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি জ্বালানি সংকট, লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি ও হাম পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন। এসব বিষয়ে দায় এড়িয়ে অন্তর্বর্তী সরকারের ওপর দোষ চাপানোরও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, গুম তদন্তে আস্থাহীনতা, কার্যকর মানবাধিকার কমিশন না থাকা এবং সাংবাদিকদের হয়রানিসহ বিভিন্ন কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হচ্ছে।

এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, সরকার সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। পুরোনো রাজনীতিতে ফিরে যাওয়ার চেষ্টা করা হলে সরকারকে ব্যাপক গণআন্দোলনের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় শেখ হাসিনার রায়ের কার্যকর বাস্তবায়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের দিকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News