
সারাদেশে দলের নাম ভাঙিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নানা ষড়যন্ত্র মোকাবিলা করেই বিএনপি এগিয়ে যাচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দলের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা বিএনপির অন্যতম প্রধান দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, ক্ষমতায় এসে বিএনপি জনগণের জন্য কাজ করছে। এর ফলে জনগণের মধ্যে তারেক রহমানের সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী কারা হবেন, তা স্থানীয় নেতাকর্মীরাই ঠিক করবেন।
Leave a Reply