1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

স্থানীয় নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি, বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩০ বার পঠিত

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি একক প্রার্থী দেবে এবং দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বুধবার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, জাতীয় নির্বাচনে অনেকে বিদ্রোহী প্রার্থী হলেও স্থানীয় সরকার নির্বাচনে সেই সুযোগ দেওয়া হবে না। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

দেশের চলমান লোডশেডিং প্রসঙ্গে তিনি বলেন, এতে জনগণ চরম ভোগান্তিতে রয়েছে। সরকার পরিস্থিতি অনুধাবন করছে এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন বলেও জানান তিনি।

জ্বালানি সংকটের জন্য মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দায়ী করে রাশেদ খাঁন বলেন, বিদ্যুৎ সংকটের পেছনে বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট এবং অন্তর্বর্তীকালীন সরকারের অব্যবস্থাপনাও দায়ী।

এ সময় জামায়াতে ইসলামীর উদ্দেশে তিনি বলেন, ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে না চাইলে জামায়াতের উচিত সরকারকে সহযোগিতা করা। কল্যাণ রাষ্ট্র ব্যবস্থার মধ্যে শরিয়াহ আইনও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News