1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

মুসলিম দেশগুলোর সম্পদ লুটে নিতে শত্রুরা তৎপর: গালিবাফ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পঠিত

মুসলিম দেশগুলোর সম্পদ ও কাঁচামাল লুট করতে শত্রুরা তৎপর বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (২১ আগস্ট) বাগদাদে ইরানি ও ইরাকি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ অভিযোগ করেন, সামরিকভাবে ইরান ও ইরাককে পরাজিত করতে না পেরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ‘অন্যায্য নিষেধাজ্ঞা’ মোকাবিলায় আগেই পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় ইরান-ইরাকের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব মুদ্রা ব্যবহারের প্রস্তাব দেন গালিবাফ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News