1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৪ বার পঠিত

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে পুলিশের নিরাপত্তায় তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হন।

জানা গেছে, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য তার প্যারোল মঞ্জুর করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয় থাকবে।

এর আগে বুধবার (১৯ আগস্ট) দীপু মনির মেয়ে তানি দিপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলের আবেদন করা হলেও ১২ ঘণ্টার জন্য তা মঞ্জুর হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানান, প্যারোলে মুক্তির পর তিনি রাজধানীর কলাবাগানে যাবেন, যেখানে তার স্বামীর মরদেহ রাখা হয়েছে। এরপর গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফনের প্রস্তুতি রয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News