1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

বাবার মৃত্যুর পর মাঠে ফিরেই গোল, মেসির গোলে ড্র মায়ামির

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

বাবার মৃত্যুর পর মাঠে ফিরে নিজের প্রথম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। তবে মেসির গোল ও অ্যাসিস্টের পরও ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

ঘরের মাঠ সুবারু পার্কে ১১ মিনিটে পিছিয়ে পড়লেও ২১ মিনিটে ড্যানিয়েল পিন্টারের গোলে সমতায় ফেরে মায়ামি। গোলটিতে অ্যাসিস্ট করেন মেসি।

এর পাঁচ মিনিট পরই নিজের নৈপুণ্যে গোল করেন আর্জেন্টাইন তারকা। ইয়ান ফ্রেয়ের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে ড্রিবলিংয়ে জায়গা তৈরি করে বাঁ পায়ের নিখুঁত শটে বল জালে জড়ান ৩৯ বছর বয়সী মেসি।

তবে ৫৮ মিনিটে নেইল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষ দিকে হাতাহাতিতে জড়িয়ে দুই দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেন।

ড্রয়ের ফলে পয়েন্ট ভাগাভাগি করলেও ব্যক্তিগতভাবে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন মেসি। চলতি এমএলএস মৌসুমে ১৭ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩টি, আর অ্যাসিস্ট ৯টি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News