1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে ট্রাম্পের স্বাগত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ চুক্তিকে স্বাগত জানান।

ট্রাম্প বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করায় তিনি অত্যন্ত খুশি। তার মতে, চুক্তিটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্য এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর নতুন দিক তুলে ধরছে।

তিন দেশের নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, এটি একটি ‘বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ’।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News