1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

ডেমরায় দুই হাতবোমাসহ নরসিংদী কারাগার থেকে পলাতক ‘জঙ্গি’ জুয়েল গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২ বার পঠিত

রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে দুটি হাতবোমাসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালানো নব্য জেএমবির সদস্য জুয়েল ভূঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) বিকেলে সারুলিয়ার পশ্চিম নিঝুমবাগ এলাকায় পুলিশ, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযানে আরিফ চৌধুরী নামে আরও এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, জুয়েল নব্য জেএমবির আলোচিত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী। কারাগারে থাকাকালে মামুনের সঙ্গে তার সখ্যতা গড়ে ওঠে।

এর আগে ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়েছিলেন জুয়েল। ২৫ জুলাই তাকে আবার গ্রেফতার করা হলেও পরে একই বছরের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News