1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

এআইয়ের টোকেন মিলছে বারে, সঙ্গে পানীয়—বেইজিংয়ে অভিনব উদ্যোগ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার পঠিত

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে উন্মাদনার মধ্যে অভিনব উদ্যোগ নিয়েছেন বেইজিংয়ের এক বার মালিক। তার বারে পানীয়ের পাশাপাশি বিনামূল্যে মিলছে ডিপসিকের টোকেন।

বেইজিংয়ের হাইদিয়ান জেলার প্রযুক্তিকেন্দ্রিক এলাকা ঝংগুয়ানছুনে ‘এজিআই’ নামে বারটি চালু করেন এআই ডেভেলপার সং দে। অল্প সময়েই এটি এআই ডেভেলপার, বিনিয়োগকারী ও শিক্ষার্থীদের আড্ডার অন্যতম জায়গা হয়ে উঠেছে।

বারটির ওয়াই-ফাই ব্যবহার করে ক্রেতারা এআই এজেন্টের মাধ্যমে সীমাহীন ডিপসিক টোকেন পেতে পারেন, যা কোডিংয়ের কাজে ব্যবহার করা যায়। এ ছাড়া সেখানে দুটি এনভিডিয়া ডিজিএক্স স্পার্ক কম্পিউটারও রাখা হয়েছে।

সং দের মতে, ভবিষ্যতে এআই পানি, বিদ্যুৎ ও ইন্টারনেটের মতোই একটি গণসেবা হয়ে উঠবে। তাই এআইকে সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি।

বারটিতে নিয়মিত এআই বিষয়ক সেমিনার, ওপেন-সোর্স এআই আলোচনা ও গবেষণা সভাও অনুষ্ঠিত হয়। পাশাপাশি মজুত ব্যবস্থাপনা, বুকিং ও সদস্যপদ পরিচালনার মতো কিছু কাজ এআই এজেন্টের মাধ্যমে স্বয়ংক্রিয় করা হয়েছে।

শিগগিরই বারটিতে পানীয় পরিবেশনের কাজে হিউম্যানয়েড রোবট যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে সাংহাইয়ে এর একটি শাখা চালু করেছেন সং দে।

তবে অভিনব এই উদ্যোগ এখনো লাভজনক হয়নি। সং দে জানান, বারটি বর্তমানে লোকসানে চলছে এবং বিক্রি হওয়া পানীয়ের তুলনায় বিনামূল্যে দেওয়া পানীয়ের সংখ্যা প্রায় ১০ গুণ বেশি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News