হাঙ্গেরির পূর্বাঞ্চলে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন।
রোববার (১৬ আগস্ট) মেজোকেরেসতেস শহরের কাছে এম৩ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৫৭ জন যাত্রী ও দুইজন চালক ছিলেন। তারা পোল্যান্ডের পর্যটক হয়ে সার্বিয়া থেকে পোল্যান্ডের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, নীরেৎহাজা যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকে আটক করা হয়েছে।
২০০৩ সালের পর হাঙ্গেরিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা বলে জানিয়েছে আল-জাজিরা।
Leave a Reply