মধ্যপ্রাচ্যে শত্রুভাবাপন্ন শক্তি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘চূড়ান্ত পরাজয়’ নিশ্চিত না হওয়া পর্যন্ত ইরান কোনোভাবেই পিছু হটবে না বলে ঘোষণা দিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ।
রোববার (১৬ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
১৯৯০ সালে ইরাক থেকে ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার বার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়। এতে বলা হয়, ঐতিহাসিক ‘প্রতিরোধের চেতনা’ বর্তমান প্রজন্মের ইরানিদের মধ্যে ছড়িয়ে পড়েছে। আধুনিক সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধেও তারা দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত ইরান তার ‘ন্যায্য অধিকার’ প্রতিষ্ঠা এবং দেশটির সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়নে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে।
Leave a Reply