
রাজধানীর যানজট কমাতে ও ব্যাটারিচালিত রিকশা চলাচলে শৃঙ্খলা আনতে ঢাকা শহরকে অঞ্চলভিত্তিক ভাগ করে রিকশা পরিচালনার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, নির্দিষ্ট এলাকার রিকশা শুধু সেই এলাকাতেই চলাচল করতে পারবে। এক অঞ্চলের রিকশা অন্য অঞ্চলে যেতে পারবে না। প্রয়োজনে সড়ক ও দিনভিত্তিক চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হবে।
তিনি বলেন, লাইসেন্স ও নিবন্ধন ছাড়া কোনো রিকশা ঢাকায় চলতে পারবে না। ডেমরা, কেরানীগঞ্জ বা অন্য এলাকা থেকে রিকশা এনে রাজধানীর বিভিন্ন স্থানে চলাচলের সুযোগ থাকবে না।
এদিকে স্থানীয় সরকার বিভাগও সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনার জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। সংশ্লিষ্টদের আশা, এ ব্যবস্থা চালু হলে যানজট কমবে, সড়কে শৃঙ্খলা ফিরবে এবং রিকশা পরিচালনা আরও নিয়মতান্ত্রিক হবে।
Leave a Reply