1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মামলার জট কমাতে আরও ১২ জেলায় চালু হলো ই-বেইল বন্ড: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত
আদালতে মামলার জট কমাতে এবং জামিন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ করতে চতুর্থ ধাপে দেশের আরও ১২টি জেলায় অনলাইন ‘ই-বেইল বন্ড’ ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে বাংলাদেশ সচিবালয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। নতুন জেলাগুলো যুক্ত হওয়ার মাধ্যমে এ পর্যন্ত দেশের মোট ২৮টি জেলায় ডিজিটাল ই-বেইল বন্ড সেবা সম্প্রসারিত হলো।
উদ্বোধনকালে আইনমন্ত্রী জানান, ই-বেইল বন্ড ব্যবস্থার পাশাপাশি আদালতের বাইরে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সঙ্গে আদালতে ঝুলে থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরম্যান্স দেখানো জেলাগুলোকে উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদানের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News