1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

গাজায় পানি সংকট: বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ১৩ লাখেরও বেশি বাসিন্দা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পঠিত
গাজায় প্রয়োজনীয় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিষেবার তীব্র ঘাটতির কারণে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গাজার ১৩ লাখের বেশি মানুষ প্রতিদিন মাত্র ৬ লিটারের কম পানি পাচ্ছে এবং আরও ৭ লাখ মানুষ পাচ্ছেন ৯ লিটারেরও কম, যা জরুরি পরিস্থিতিতে একজন মানুষের দৈনিক প্রয়োজনীয় ১৫ লিটার পানির চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
ফলে দৈনন্দিন রান্না, পানীয় এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে এবং পানি সংগ্রহের কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়ের কারণে শিশুদের দিয়ে ভারি পাত্রে পানি বহন করাতে হচ্ছে। উপত্যকাটির তিন-চতুর্থাংশ মানুষ ট্রাকের মাধ্যমে সরবরাহ করা পানির ওপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও মাত্র অর্ধেক পরিবার মৌলিক স্যানিটেশন সুবিধা পাচ্ছে এবং আবাসিক এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনার কারণে ৯ লাখের বেশি মানুষ চরম স্বাস্থ্যঝুঁকির মুখে দিন কাটাচ্ছেন।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News