1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন যে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনালে নতুন গ্যাস সরবরাহ ব্যাহত হওয়া এবং অপর একটি টার্মিনালে দুর্ঘটনাজনিত যান্ত্রিক ত্রুটির কারণে দেশে সাময়িক গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।
এই উদ্ভূত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তিনি নিশ্চিত করেন যে, মঙ্গলবার সন্ধ্যা থেকে নেওয়া বিশেষ কৌশলগত ব্যবস্থার কারণে বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
ক্ষতিগ্রস্ত টার্মিনালটি পুরোপুরি চালু করতে এক্সিলারেট এনার্জির সাথে আলোচনা চলছে এবং জনভোগান্তি সর্বনিম্ন রাখার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর ভুল নীতিই বর্তমান সংকটের মূল কারণ হলেও সরকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News