গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮৫ জনে, যার মধ্যে ৭৮৬ জন উপসর্গ নিয়ে এবং ৯৯ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যান।
একই সময়ে নতুন করে ৯৪১ জন হামের উপসর্গ নিয়ে এবং ৮৪ জন নিশ্চিত হামে শনাক্ত হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬৯ জনে পৌঁছাল। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে মোট ১ লাখ ২১ হাজার ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৬ হাজার ৮২৭ জন।
Leave a Reply