1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

“রাজধানীর যাত্রাবাড়ী হতে গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
র‌্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী, ঢাকার একটি চৌকস অভিযানিক দল ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,২০,০০০/- সহ একজন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তির নাম লাব্রেসাই মার্মা (৩২), পিতা- ক্যজ মার্মা, সাং—একেপাড়া, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। র‌্যাব-১০ মাদক নির্মূল অভিযানে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News