1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

দেশে শান্তি-শৃঙ্খলা নষ্টকারীদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৬ বার পঠিত
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ‘গৃহ হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগের জন্য সহায়ক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশকে এগিয়ে নিতে এবং সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের অতীত ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে এই খাতকে গুটিকয়েক ব্যক্তির স্বার্থে ব্যবহার করা হয়েছিল। বর্তমানে সেই অপরিকল্পিত ব্যবস্থা ঢেলে সাজাতে সরকার কাজ করছে। এ ছাড়া বিরোধীদলকে বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে জনগণকে বিভ্রান্ত না করে সংসদে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের তাগিদ দেন তিনি। একই সাথে আগামী ১০ বছরের জন্য জ্বালানি খাতের একটি সুদূরপ্রসারী রূপরেখা সংসদে পেশ করা হবে বলেও জানান।
সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দেন যে, পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর চলতি মাসের ১৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হচ্ছে। তিনি নিশ্চিত করেন, চলতি অর্থবছরের মধ্যেই দেশের ৪১ লাখ পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News