1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

‎৬৮ বছর বয়সে মারা গেলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

‎
‎মোসাদ্দেক বিল্লাহ আবির:
‎
‎আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন। একাধিক আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে স্প্যানিশ গণমাধ্যম গোলডটকম এ তথ্য জানিয়েছে।
‎
‎আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবায়ে ও রোসারিও৩ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।
‎
‎হোর্হে মেসির অসুস্থতার বিষয়টি সামনে আসে গত জুনে। বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে গোল করার পর আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন লিওনেল মেসি। ম্যাচ শেষে তার কান্নার কারণ জানতে চাইলে মেসি জানান, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। তিনি তখন কয়েকটি কঠিন দিনের মধ্য দিয়ে যাচ্ছিলেন।
‎
‎এরপর মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের খবর ও জল্পনা ছড়িয়ে পড়ে। সে সময় মেসি পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। একই সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে গুজব বা ভিত্তিহীন তথ্য না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News