
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই সমাবেশে তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা ও জনগণের রায়ের সাথে সরকার প্রতারণা করছে।
গণরায়ের অবমাননা ও হুঁশিয়ারি: জামায়াত আমির বলেন, দেশের ৭০ শতাংশ মানুষের স্পষ্ট গণরায়কে উপেক্ষা বা অপমান করার অপচেষ্টা চালানো হচ্ছে। অতীতের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “যাঁরাই জনগণের রায়কে অপমান ও উপেক্ষা করেছেন, তাঁদেরকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। এভাবে চলতে থাকলে বর্তমান শাসকরা পালানোর পথও খুঁজে পাবেন না।”
জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি: জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ডে জড়িতদের বিচারে সরকারের ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, বিচারে কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এর স্পষ্ট কৈফিয়ত সরকারপ্রধানকে দিতে হবে।
শিক্ষাঙ্গনে ‘নতুন ফ্যাসিবাদের’ প্রতিবাদ: শিক্ষাঙ্গনে নতুন পোশাক বা রূপ পরিধান করে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটছে বলে অভিযোগ তুলে তিনি তা যেকোনো মূল্যে প্রতিহত করার কথা জানান।
নতুন আন্দোলনের বার্তা: দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরেকটি আন্দোলনের আভাস দিয়ে জামায়াত আমির দলের নেতাকর্মীদের ‘নতুন ফ্যাসিবাদের’ বিরুদ্ধে রাজপথে লড়াই ও নতুন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply