1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

বিরোধী দলকে দমন-পীড়নে পুরোনো কায়দা ব্যবহারের অভিযোগ নাহিদ ইসলামের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন ও দমনের পুরোনো কায়দা প্রয়োগ করা হচ্ছে বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শনিবার (১ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জুলাই অভ্যুত্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের অবদান স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিগত সরকারের আমলে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে রাজনৈতিক সুবিধা ও সংকীর্ণ দলীয় উদ্দেশ্যে ব্যবহার করে সমাজে বিভেদ ও বিভাজন তৈরি করা হয়েছিল। কোনো গোষ্ঠী বা সম্প্রদায়কে দলীয়করণ করার এই অপচর্চা সামাজিকভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করে।

তিনি জোর দিয়ে বলেন, দেশের কোনো সম্প্রদায়ের নাগরিক যেন নিজেদের বিচ্ছিন্ন বা অনিরাপদ মনে না করেন, তা নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর প্রধান দায়িত্ব। সভায় তিনি বৈষম্যহীন সমাজ গঠনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের ন্যায্য দাবিদাওয়া দ্রুত বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News