
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক কর্মকাণ্ড ও দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাঁশেদ খান। শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত এক বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি স্পষ্ট জানান, এনসিপি দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে, তবে তা হতে হবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে।
রাঁশেদ খান অভিযোগ করে বলেন, এনসিপির নেতারা জেলায় জেলায় গিয়ে উসকানিমূলক মন্তব্য করছেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে এসে তৎকালীন আইনমন্ত্রী আসাদুজ্জামানকে লক্ষ্য করে প্রকাশ্যে গালিগালাজ করেছেন, যা স্থানীয় সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। তিনি আরও মন্তব্য করেন যে, বিরোধী রাজনৈতিক হিসেবে তাদের সহযোগিতা করা হলেও শালীনতার সীমা অতিক্রম করলে স্থানীয় ভোটার বা সাধারণ জনগণের ক্ষোভের মুখোমুখি হতে হবে। একই সঙ্গে তিনি এনসিপির নেতাদের প্রতি উসকানিমূলক রাজনীতি পরিহার করে প্রধানমন্ত্রীর আচরণ ও গণতান্ত্রিক সংস্কৃতি থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দেন।
Leave a Reply