
রাজশাহী মহানগরের বেলপুকুর থানা এলাকা থেকে ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মো. আব্দুল্লাহকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, ২৯ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলপুকুরের মাহেন্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ভুক্তভোগী সূর্বনা আক্তার (২২) গাজীপুর থেকে রাজশাহীতে স্বামীর বাড়িতে ফেরার পথে অটোরিকশায় ছিলেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে চালক আব্দুল্লাহ তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বর্ণের চেইন, কানের দুল ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনায় দূর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply