1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ডিএমপির তিন থানায় নতুন ওসি পদায়ন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, কামরাঙ্গীরচর ও শ্যামপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়াকে রমনা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পরিদর্শক মুহাম্মদ আজাহারুল ইসলামকে কামরাঙ্গীরচর থানার ওসি এবং একই বিভাগের পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, রমনা থানার বিদায়ী ওসি মোহাম্মদ রাহাত খানকে ডিএমপির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে ডিবির সাইবার স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগে এবং শ্যামপুর থানার ওসি মো. মাহমুদুর রহমানকে কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News