1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

‎চট্টগ্রামে র‍্যাব-৭-এর বিশেষ অভিযানে ২২ লাখ টাকার চোরাচালানকৃত বিদেশি সিগারেট জব্দ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

‎মোসাদ্দেক বিল্লাহ আবির:

‎চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা প্রায় ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাচালানকৃত সিগারেট উদ্ধার করে জব্দ করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ ঘটনায় উদ্ধার হওয়া মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে তথ্য আসে যে, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন নূর আহম্মদ রোডের কাজীর দেউরী এলাকায় এসএ পরিবহন (প্রা.) লিমিটেডের (পার্সেল ও কুরিয়ার সার্ভিস) গাড়ি পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে আনা বিদেশি সিগারেট অবৈধভাবে মজুত ও ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

‎অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের মোট ৮ হাজার ৫৯০ প্যাকেট সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS ব্র্যান্ডের ৪৭০ কার্টনে মোট ৪ হাজার ৭০০ প্যাকেট, PATRON ব্র্যান্ডের ২৯৪ কার্টনে ২ হাজার ৯৪০ প্যাকেট, ESSE LIGHT ব্র্যান্ডের ৩৭ কার্টনে ৩৭০ প্যাকেট, MILANO BLACK ব্র্যান্ডের ২৩ কার্টনে ২৩0 প্যাকেট, MOND SUPER SLIMS ব্র্যান্ডের ১২ কার্টনে ১২০ প্যাকেট, MOND SILVER ব্র্যান্ডের ৫ কার্টনে ৫০ প্যাকেট এবং MANCHESTER ব্র্যান্ডের ১৮ কার্টনে ১৮০ প্যাকেট সিগারেট।

‎র‍্যাবের ভাষ্য অনুযায়ী, এসব বিদেশি সিগারেট সরকারি শুল্ক পরিশোধ না করে অবৈধভাবে দেশে আনা হয়েছিল। পরবর্তীতে সেগুলো স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্যে নির্দিষ্ট স্থানে মজুত করা হয়। সময়মতো গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করায় বিপুল পরিমাণ চোরাচালানকৃত সিগারেট জব্দ করা সম্ভব হয়েছে।

‎জব্দকৃত বিদেশি সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। উদ্ধার হওয়া মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

‎র‍্যাব-৭ জানিয়েছে, সীমান্ত ও সমুদ্রপথ ব্যবহার করে সংঘটিত চোরাচালান, শুল্ক ফাঁকি এবং রাষ্ট্রের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়—এমন সব অপরাধ প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News