
আগস্ট মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে না; অর্থাৎ জুলাই মাসের বর্তমান মূল্যই আগস্ট মাসে বহাল থাকছে। বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে পূর্ব নির্ধারিত দামেই প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে। এর আগে চলতি বছরের ৩১ মে সরকার লিটারপ্রতি অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম ৫ টাকা বৃদ্ধি করে এবং ডিজেলের দাম অপরিবর্তিত রাখে। জুন ও জুলাই মাসের ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্যও সেই একই মূল্যসীমা অপরিবর্তিত রাখা হয়েছে।
Leave a Reply