1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ত্রিপুরার মুখ্যমন্ত্রীর ৬০০ পিস আনারস উপহার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সুমিষ্ট ‘কিউ’ জাতের ৬০০ পিস আনারস উপহার হিসেবে পাঠিয়েছেন। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথ দিয়ে ১০০টি কার্টনে ভর্তি এই আনারস বাংলাদেশে এসে পৌঁছেছে। এর আগে গত ৩০ জুন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুস্বাদু আম্রপালি ও হাঁড়িভাঙা আম উপহার হিসেবে পাঠানো হয়েছিল, যার সুসংবাদ ও সৌজন্য ফিরতি বার্তা হিসেবে ত্রিপুরা রাজ্য সরকার এই উপহার পাঠাল।

আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে উপহারসামগ্রী তুলে দেন, যা পরবর্তীতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। উপহার হস্তান্তরকালে ত্রিপুরার কৃষি সচিব জানান, এই ধরনের পারস্পরিক উপহার বিনিময় ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও হৃদয়ের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এ সময় দুই দেশের কাস্টমস, ইমিগ্রেশন ও সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News