1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বেনাপোল সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৭ বার পঠিত

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি দল সীমান্ত এলাকায় মাদকবিরোধী এ অভিযান চালিয়ে মদগুলো জব্দ করে। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য ৭৯ হাজার ৫০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা দিয়ে মাদক ও চোরাচালান রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও বিশেষ গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকা নিরাপদ রাখতে এবং মাদকসহ যেকোনো ধরণের চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News