1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫১২

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করছে; গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার ৮টা পর্যন্ত) মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সারাদেশে ৫১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তির তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৬ জনে, যার মধ্যে কেবল জুলাই মাসেই রেকর্ড ৮ হাজার ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, চলতি বছরে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ৪৭ জনের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে জুলাই মাসেই প্রাণ হারিয়েছেন সর্বোচ্চ ২৯ জন। এছাড়া বছরের বাকি মাসগুলোর মধ্যে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News