
‘বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩’ অনুযায়ী স্বনামধন্য শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে আগামী পাঁচ বছরের জন্য ‘জাতীয় অধ্যাপক’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
গবেষণার স্বাধীনতা: জাতীয় অধ্যাপক হিসেবে ড. মাহবুব উল্লাহ সরকারি কর্মকর্তা হিসেবে গণ্য হবেন না। তিনি নিজ পছন্দমতো যেকোনো গবেষণা সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তাঁর গবেষণামূলক কাজ চালিয়ে যেতে পারবেন।
অগ্রগতি প্রতিবেদন ও সমন্বয়: তিনি তাঁর গবেষণার ক্ষেত্র সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) অবহিত রাখবেন এবং নিয়মিত কাজের অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা সংস্থাও তাঁর গবেষণার তথ্য-উপাত্ত ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে।
বেতন-ভাতা ও মর্যাদা: দায়িত্ব পালনকালে তিনি জাতীয় বেতন স্কেল-২০১৫ এর সর্বোচ্চ গ্রেড অর্থাৎ গ্রেড-১ অনুযায়ী বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সব সুবিধা পাবেন।
অন্য চাকরিতে নিষেধাজ্ঞা: জাতীয় অধ্যাপক পদে থাকাকালীন তিনি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বেতনভুক্ত চাকরিতে নিয়োজিত হতে পারবেন না।
Leave a Reply