1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

পদত্যাগের দুই দিন পর অবশেষে সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।

এর আগে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করতে পেরেছেন তিন বছর তিন মাসের কিছু বেশি সময়। দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনসহ নানা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মো. সাহাবুদ্দিন। গত ২৪ জুলাই তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয় এবং এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রোববার বঙ্গভবন ত্যাগের মাধ্যমে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে মো. সাহাবুদ্দিনের অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News