
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে (জিয়া উদ্যান) জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে, প্রথম কর্মদিবসের শুরুতে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে গত শুক্রবার (২৪ জুলাই) তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রোববার ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মদিবস।
Leave a Reply