
গাইবান্ধার পলাশবাড়ীতে র্যাব-১৩-এর অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে পলাশবাড়ী পৌর এলাকার বগুড়া বাসস্ট্যান্ডে চট্টগ্রাম থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, চালকের সিটের নিচে রাখা একটি পলিথিনে ইয়াবাগুলো পাওয়া যায়। এ সময় মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার এবং মাদক বহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply