1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ভারতে সেপ্টেম্বরের ব্রিকস সম্মেলনে আমন্ত্রিত প্রধানমন্ত্রী তারেক রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০২ বার পঠিত

ভারতের দিল্লিতে অনুষ্ঠিতব্য ১৮তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রমের জন্য ইতোমধ্যেই সেটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

 বাংলাদেশ ব্রিকসের পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র না হলেও, জোটের ১৮তম আসরের আয়োজক দেশ হিসেবে ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য এই নিমন্ত্রণ জানিয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News