1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার, স্পিকার ও সিইসিকে চিঠি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত পৃথক চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রেক্ষাপটে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলনের সত্যতা পাওয়া গেছে। এর ভিত্তিতে দলের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। গত বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। চিঠিতে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ করা হয়েছে।

এদিকে এমপি পদের বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, কেবল দল থেকে বহিষ্কারের কারণেই কারো এমপি পদ খারিজ হয় না। সংবিধান অনুযায়ী কেউ নিজে দল থেকে পদত্যাগ করলে এমপি পদ শূন্য হয়, কিন্তু দল বহিষ্কার করলে স্বয়ংক্রিয়ভাবে পদ যাওয়ার সুযোগ নেই। স্পিকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাওয়ার পরই ইসি সার্বিক আইন ও বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News