1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আগে এনসিপির সঙ্গে আলোচনা হয়নি: আসিফ মাহমুদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হওয়ার আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সফর শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, বিষয়টি নিয়ে এর আগেও একাধিক প্রেস ব্রিফিংয়ে অবস্থান পরিষ্কার করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রের দূতাবাসকেও তা জানানো হয়েছে। তবে আলোচনার সময় স্টেকহোল্ডার হিসেবে এনসিপির সঙ্গে পরামর্শ করা হয়নি, যা হওয়া উচিত ছিল।

তিনি বলেন, তার পদত্যাগের দুই মাস পর বাণিজ্য চুক্তিটি হয়েছে। আলোচনায় থাকা ব্যক্তিরা জানিয়েছেন, চুক্তি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত বিষয়টি গোপন (নন-ডিসক্লোজার) রাখার কারণে অনেক স্টেকহোল্ডারের সঙ্গেই আলোচনা হয়নি।

এনসিপির মুখপাত্র আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা উচিত। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংসদে আলোচনা এবং জনসচেতনতা বাড়ানোরও আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News