1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দাবি না মানলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘ভুখা মিছিল’ কর্মসূচি: চাকরিচ্যুত বিডিআর সদস্যরা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

সরকারের পক্ষ থেকে আশ্বাস না পেলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে ‘ভুখা মিছিল’ ও শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছেন পিলখানা ট্র্যাজেডিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম।

সমাবেশে তিনি চাকরিতে পুনর্বহাল, পূর্ণ সুযোগ-সুবিধাসহ ক্ষতিপূরণ প্রদান এবং নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তির দাবি জানান। একই সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ, সরকারের কাছে একাধিকবার স্মারকলিপি ও বিভিন্ন দাবি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সমাবেশে তারা নিজেদের দুঃখ-দুর্দশার কথাও তুলে ধরেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News