
রাজধানীর বারিধারা কে-ব্লক এলাকায় ময়লার ডিপোকে কেন্দ্র করে গুলির ঘটনায় পলাতক তিন আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে বান্দরবানের একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (২০ জুলাই) র্যাব-১ জানায়, গ্রেপ্তাররা হলেন হেলাল মিয়া, সৈয়দ এনামুল হক লাবু ও মোশারফ হোসেন।
গত ১৯ জুলাই রাতে গুলিতে তৌহিদ নামে এক ব্যক্তি আহত হন।
র্যাব জানায়, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply