1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালে ৭৫ জন, চট্টগ্রামে ৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৭ জন, খুলনায় ৬৬ জন, ময়মনসিংহে ৩৬ জন, রাজশাহীতে ২৩ জন, রংপুরে ৪২ জন এবং সিলেটে ৩ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৫ জন। এদের মধ্যে ৯ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৩৪ জন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News