
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৬৯৩ জন এবং নিশ্চিত হামে ৯৫ জনসহ মোট ৭৮৮ জনের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১টি শিশু। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
এ পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
Leave a Reply