
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট অন্যদের আগে পাওয়ার সুবিধা দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার নেওয়ার পরিকল্পনা করেছিল ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি)। এমন তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘ট্রুথ এপিআই’ নামে অর্থের বিনিময়ে একটি ডেটা সেবা চালুর ঘোষণা দেয়। এর মাধ্যমে ব্যাংক ও ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালের প্রভাবশালী অ্যাকাউন্টগুলোর পোস্ট দ্রুততম সময়ে পাবে। তবে এ সেবার মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এই উদ্যোগের সমালোচনা করে ডেমোক্র্যাট নেতারা অভিযোগ করেছেন, এটি ট্রাম্প পরিবারকে আর্থিকভাবে লাভবান করতে পারে এবং ওয়াল স্ট্রিটের বড় ট্রেডারদের বাড়তি সুবিধা দেবে। তবে হোয়াইট হাউস বলেছে, ট্রাম্পের ব্যবসা তার সন্তানরা পরিচালনা করেন।
Leave a Reply