
জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরোনো পথে হাঁটলে সেই রাজনীতি টিকবে না।
রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘রক্তস্নাত জুলাই; কোন পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এ লক্ষ্যে সংবিধান সংশোধন কমিটি, শিক্ষক, আইনজীবীসহ সব অংশীজনের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, রাজনৈতিক সমঝোতা ছাড়াই ছলচাতুরির মাধ্যমে গণভোট আয়োজন করা হয়েছে, যা সংবিধানসম্মত নয়। তিনি বলেন, সাংবিধানিক কাঠামোর বাইরে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
Leave a Reply