
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। তবে জুলাই মাসের মধ্যেই ফলাফল প্রস্তুত করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।
বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ এখনও চূড়ান্ত হয়নি। ফলাফল প্রস্তুত শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন তারিখ ঘোষণা করা হবে।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সে লক্ষ্যেই শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি।
Leave a Reply