
জরুরি মেরামতকাজের জন্য আজ শনিবার (১৮ জুলাই) নরসিংদীর আমিরগঞ্জ, রায়পুরা ও নরসিংদী এলাকায় প্রায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস জানিয়েছে, ১৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত আশুগঞ্জ-নরসিংদী মেইন লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্রাহকদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
Leave a Reply