
রাজধানীর রামপুরা এলাকা থেকে একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. হাসান বেপারীকে (৩৪) গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ফরাজী হাসপাতালের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় তাকে আটক করা হয়। যাচাই করে দেখা যায়, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ডাকাতির চেষ্টার অভিযোগে পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় তার বিরুদ্ধে দুটি সাজা পরোয়ানা মুলতবি আছে।
জাজিরা থানার সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Leave a Reply