1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

গাবতলীতে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ যুবক আটক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারকে থামানোর সংকেত দেন দায়িত্বরত পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়ি থামানোর পর চালকের কাছে কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে চালক দ্রুত গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িটি আটক করেন। পরে উপস্থিত জনতার সহায়তায় চালকের পাশের আসনে থাকা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে এ সময় চালক কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

আটকের পর সাজ্জাদ হোসেন আশিককে দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News