
বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পুনর্বাসন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাল এবং ৭৫ হাজার পরিবারকে চাল, ডালসহ শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া প্রায় ৪০ হাজার মানুষের কাছে রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি বলেন, পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হবে।
স্বাস্থ্যঝুঁকির বিষয়ে তিনি বলেন, বন্যার পর সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো সংক্রামক রোগ বা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলে তা মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
Leave a Reply