1. admin@nawabganjnews.com : admin :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

বন্যাকবলিত পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করে পর্যায়ক্রমে সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

শুক্রবার (১৭ জুলাই) সকালে বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি ও জামছড়ি ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বন্যাকবলিত এলাকায় বিভিন্ন ব্যাংক ও এনজিওর ক্ষুদ্রঋণের কিস্তি এক মাসের জন্য স্থগিত রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকার গৃহপালিত পশুর জন্য বিনামূল্যে টিকা ও চিকিৎসাসেবা দেওয়া হবে।

এর আগে তিনি জেলা পরিষদের রেস্টহাউস প্রাঙ্গণে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News