
ক্যান্টনমেন্টসহ দেশের বিভিন্ন সেনা স্থাপনায় ১১ লাখ গাছ রোপণ করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা ক্যান্টনমেন্টের নির্ঝর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, শুধু গাছ লাগানো নয়, পরিচর্যার মাধ্যমে সেগুলো বড় করার দায়িত্বও সেনাবাহিনী নেবে।
তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সেনাবাহিনী ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
Leave a Reply