
রংপুরের পীরগঞ্জে কৃষক মফিজার রহমানকে হত্যা করে বিএডিসির সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (১৫ জুলাই) র্যাব জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) জয়পুরহাট ও গাইবান্ধায় পৃথক অভিযান চালিয়ে জয়পুরহাটের গোলাম রব্বানী (২৮) এবং গাইবান্ধার শহিদুল ইসলামকে (৫৪) গ্রেফতার করা হয়েছে।
র্যাব জানায়, গত ৭ মে রাতে ট্রান্সফরমার চুরিতে বাধা দেওয়ায় পীরগঞ্জ উপজেলার কৃষক মফিজার রহমানকে হাত-পা বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই মনুয়ার হোসেন পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply